Logo
Logo
×

আদালতপাড়া

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার ছাত্র হত্যার ঘটনায় রিমান্ডে ৩ শিক্ষক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৮:২৮ পিএম

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার ছাত্র হত্যার ঘটনায় রিমান্ডে ৩ শিক্ষক
Swapno

সিদ্ধিরগঞ্জের গোদনাইলের একটি মাদ্রাসায় ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা বলে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতারকৃত মাদরাসার তিন শিক্ষকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার (১৫ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

 

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন  মাদরাসার শিক্ষক শওকত হোসেন সুমন (২৬), জোবায়ের আহম্মেদ (২৬) ও আব্দুল আজিজ (৪২)।
 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, তিন শিক্ষককে এ ঘটনায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, পাশাপাশি কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

 

এর আগে ১২ মার্চ শুক্রবার নিহতের বাবা বাদী হয়ে সিদ্ধারগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ঐ দিন দুপুরেই রসুলবাগ মাঝিপাড়ার রওজাতুল উলুম মাদরাসা থেকে তাদের গ্রেফতার করে।  
নিহত ছাত্র সাব্বির হোসেন (১৪) রূপগঞ্জ উপজেরার শান্তিনগর এলাকার জামাল হোসেনের ছেলে। সে রওজাতুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

 

এ ঘটনায় ১৮ বছরের নিচে হওয়ায় এই ঘটনার সাথে জড়িত ৪ সহপাঠীর নাম প্রকাশ করা হয়নি এবং তাদের রিমান্ডে দেয়া হয়নি।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, অভিযোগে মারধর করে হত্যার পর আত্মহত্যার নাম দিয়েছে। বিষয়টি ময়নাতদন্তের পরই বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা। কবর থেকে মরদেহ তোলা হবে। তিন শিক্ষককে রিমান্ডে আনা হয়েছে। আর ৪ বন্ধুকে কিশোর আইনে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন