Logo
Logo
×

আদালতপাড়া

নূর হোসেনের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার সাক্ষ্য, এক মামলায় হাজিরা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৩:২১ পিএম

নূর হোসেনের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার সাক্ষ্য, এক মামলায় হাজিরা
Swapno

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র ও মাদক মামলায় পুলিশের দুই কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে দুদকের মামলায় আদালতে হাজিরা দিয়েছে নূর হোসেন।

 

বৃহস্পতিবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে সাক্ষ্য গ্রহণ নেওয়া হয় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালত হাজিরা দিয়েছেন নুর হোসেন।
 

অস্ত্র ও মাদক মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৭ মে। বিশেষ ট্রাইব্যুনাল ৯৮/১৪, সেশন নং ১৬৩১/১৫। এ মামলায় নূর হোসেন ছাড়া বাকি আসামিরা হলেন, আলী মোহাম্মদ, জামাল, নুর হোসেনের ভাই নুর উদ্দিন ও ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদল। তারাও এদিন আদালাতে উপস্থিত ছিলেন। এই মামলার অপর দুই আসামী নুর হোসেনের ভাই নুর উদ্দিন ও ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদল জামিনে রয়েছেন। 

 

দুদকের দায়ের করা মামলার পরবর্তী হাজিরার দিন আগামী ২৭ মে ধার্য্য করা হয়েছে। সেশন নং ০২/১১, নারায়ণগঞ্জ সদর থানা নং ৩৮(১১)২।

 

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নিয়ে আসা হয়। আদালতে হাজিরা শেষে আবার কড়া নিরাপত্তার মধ্যে দুপুর দেড়টার দিকে ফের তাঁকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আদালত এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট জেসমিন আহমেদ জানান, অস্ত্র ও মাদকের দুটি মামলায় আজ আদালতে নূর হোসেনসহ ৫ আসামিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে হাজির করা হয়। এসময়ে সিদ্ধিরগঞ্জ থানার অস্ত্র গুলি ও মাদক মামলায় তৎকালীন দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়। এই মামলায় নুর হোসেন ছাড়াও অন্যান্য আসামিরাও আদালতে হাজির ছিলো। মামলা গুলোর বিচার প্রক্রিয়া চলছে ।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, দুর্নীতির মামলায় সকালে নুর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

 

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি মামলার রায়ে নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন কারাগারে বন্দী রয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন