Logo
Logo
×

আদালতপাড়া

এড. রহিমার মৃত্যুতে আইনজীবী সমিতির দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৪:৫১ পিএম

এড. রহিমার মৃত্যুতে আইনজীবী সমিতির দোয়া
Swapno

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এড. মোসা. রহিমা খাতুনের মৃত্যুতে আইনজীবী সমিতির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

রোববার (২১ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভিজিটাল বার ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে রহিমা খাতুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ আইনজীবী সমিতির সকল সদস্য’র সুস্থতা ও প্রয়াত আইনজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার।

 

জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র আইনজীবী এড. বুলবুল, এড. এমদাদুল হক তারাজুদ্দিন, জিপি এড. মেরিনা বেগম, সিনিয়র সহসভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, সিনিয়র আইনজীবী এড. সেলিনা ইয়াসমিন, এড.সুইটি ইয়াসমিন। 

 

আরও উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সহসভাপতি  এড. বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক এড. রবিউল আমিন রনি, কোষাধক্ষ্য এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক এড. মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এড. সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আসাদুল ইসলাম বিপ্লব, সমাজ সেবা সম্পাদক এড. ইসরাত জাহান ইনা, আইন ও মানবাধিকার সম্পাদক এড. নুসরাত জাহান তানিয়া, কার্যকরী সদস্য এড. সিরাজুল হক মিলন, এড. শরিফুল ইসলাম, এড. কামরুল হাসান, এড. আবু তাহের রানা ও এড. রোমানা আক্তার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন