Logo
Logo
×

আদালতপাড়া

নাশকতার মামলায় সেই কাসেমী ৪ দিনের রিমান্ডে

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ মে ২০২১, ০৯:৪৮ পিএম

নাশকতার মামলায় সেই কাসেমী ৪ দিনের রিমান্ডে
Swapno

গত জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের  নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা -সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

শনিবার (২২ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ মুফতি মনির হোসেনকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। এর গত (২১ মে) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

 

ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, মুফতি মনির হোসেন কাসেমী এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতা, ২০২০ সালের মামলা, নারায়ণগঞ্জে মামলা ও সম্প্রতি নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

 

প্রসঙ্গত, মুফতি মনির হোসেন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতারিম। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা -সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন