Logo
Logo
×

আদালতপাড়া

জুয়ার আসর থেকে ১২ জুয়ারী আটক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ জুন ২০২১, ১০:৪৬ পিএম

জুয়ার আসর থেকে ১২ জুয়ারী আটক
Swapno

রাজধানীর ডেমরার সুকশী এলাকা থেকে জুয়ার আসর থেকে ১২ জন জুয়ারীকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদিসহ ১৪ হাজার ২৮০ টাকাও জব্দ করা হয়। বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১'র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বুধবার (৯ জুন) দিবাগত রাত দেড়টায় তাদের আটক করা হয়। আটকরা হলেন, মো. সাহাবুদ্দিন (৩২), মো. হাবিব (৩২), ইউনুস মিয়া (২৮), মো. মনির হোসেন জসিম (৩০), মো. হৃদয় (২৪), মো. আল-আমিন (৪০), কালা চাঁন (৩২), ওয়াহেদুল প্রকাশ মতিন (৩৪), মো. লিটন মিয়া (৩৫), মো. ইলিয়াস মিয়া (৩৫), গোপাল বৈদ্য (৩২) ও মো. জামাল মিয়া (৩০)।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ জুয়াড়ি চক্র দীর্ঘদিন ধরে ঢাকার ডেমরা থানাধীন সুকশী এলাকায় নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। এ জুয়ার আসরে ৫০-৬০ জন লোক নিয়মিত জুয়া খেলতেন। এসব আসরে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো।


এদিকে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন