Logo
Logo
×

আদালতপাড়া

গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই, দুই আসামীর স্বীকারোক্তি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ০৮:০০ পিএম

গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই, দুই আসামীর স্বীকারোক্তি
Swapno

সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন দুই আসামি। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কাউসার আলমের আদালতে দুই আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। 

 

গ্রেফতারকৃত শওকত হোসেন বিপু বরিশাল বিএমপির এয়ারপোর্ট থানার মনপুর এালাকার মৃত আব্দুল মান্নানের ছেলে ও রিয়াজ বরগুনা জেলার আমতলী থানার গড়োডাঙ্গ এলাকার সুলতান হাওলাদারের ছেলে। এর আগে বুধবার (৬ অক্টোবর) রাতে যশোর থেকে আসামি শওকত হোসেন বিপু (৪৬) ও ঢাকা থেকে রিয়াজকে (৩৭) গ্রেফতার করে ডিবি পুলিশ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন