Logo
Logo
×

আদালতপাড়া

নাশকতার মামলায় আড়াইহাজার বিএনপির ৩২ নেতাকর্মীর জামিন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০২:৪৬ এএম

নাশকতার মামলায় আড়াইহাজার বিএনপির ৩২ নেতাকর্মীর জামিন
Swapno

২০১৮ সালে আড়াইহাজার থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলায় জামিন নিয়েছেন আড়াইহাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩২ নেতাকর্মী। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জামিন নেন তারা। যার মামলা নং ২০(১২)১৮।

 

আসামী পক্ষের আইনজীবী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান জানান, ২০১৮ সালে আড়াইহাজার থানার দায়েরকৃত একটি নাশকতার মামলায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে বিএনপির অঙ্গসংগঠনের ৩২জন নেতাকর্মী জামিন নিয়েছেন।

 

এসব আসামীদের মধ্যে রয়েছেন, আড়াইহাজার থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য জুয়েল আহমেদ, বিশনন্দি বিএনপির সাবেক সভাপতি মুজিবুর ভুইয়া ও হাজী মাসুদসহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন