Logo
Logo
×

আদালতপাড়া

আদালতে মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণার জবানবন্দি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ০৫:৪৭ পিএম

আদালতে মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণার জবানবন্দি
Swapno

 ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার বাদি জান্নাত আরা ঝর্ণা।

 বুধবার  (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসানের আদালতে ধর্ষণের ঘটনার বর্ণনাসহ সাক্ষ্য দেন ঝর্ণা। এসময় আদালতে উপস্থিত ছিলেন মামুনুল হক। রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন জানান, ঝর্ণার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মামুনুল। সেই সুবাদে মামুনুলের সঙ্গে ঝর্ণা পরিচয় হয়েছিল। পরে স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হলে মামুনুল তাকে ঢাকায় বাসা রেখে বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্কে জড়াতেন। রকিবুদ্দিন আরও জানান, বিয়ের প্রলোভনে রয়েল রিসোর্ট ছাড়াও আরও বিভিন্ন স্থানে নিয়ে মামুনুল তাকে ধর্ষণ করেছেন এবিষয়ে আদালতকে জানিয়েছেন ঝর্ণা। ঝর্ণার জবানবন্দি (স্বাক্ষ্য) শেষে আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেছেন। 

এদিকে মামুনুল হকের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ জানান, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমন নিয়ে কথা বলায় মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে। 


এর আগে সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় মামুনুলকে আদালতে আনা হয়। এসময় তার অনুসারীরা আদালত চত্বরে অবস্থান নেয়। মামুনুলকে আদালত তোলার সময় অনুসারীরা পিছু পিছু ছুটতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন