Logo
Logo
×

আদালতপাড়া

আইনজীবী সমাবেশে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৫:১৪ পিএম

আইনজীবী সমাবেশে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

ঢাকায় আইনজীবী সমাবেশে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যোগদান করেন।

Swapno

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত আইনজীবী মহাসমাবেশে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

 

গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব এডভোকেট ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনজীবী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

ঢাকায় আইনজীবী মহাসমাবেশে যোগ দিতে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ হাইকোর্টের সামনে এসে জড়ো হয়। তারপর একটি বিশাল মিছিল নিয়ে তারা প্রেসক্লাবের সামনে আইনজীবী সমাবেশে যোগ দেয়। এসময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ।

 

খালেদা জিয়ার মুক্তির মিছিলে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক নয়নসহ শতাধিক বিএনপিপন্থী আইনজীবী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন