Logo
Logo
×

আদালতপাড়া

মাসুদুর রউফকে বাদ দিল জেলা আ’লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২, ০৭:০৯ এএম

মাসুদুর রউফকে বাদ দিল জেলা আ’লীগ
Swapno

নাসিক নির্বাচনের মাঝেই আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ ১৮ জানুয়ারি করায় ক্ষোভ আইনজীবীদের। এতে অসন্তোষ রয়েছে আওয়ামীপন্থী আইনজীবীদের। অনেকের ধারণা, আইভীর নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই আওয়ামী লীগের একটি অংশ এই ফন্দি এটেছে।

 

কেন্দ্রীয় নেতাদের কাছেও এবিষয়টি উপস্থাপিত হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আইভীর নির্বাচন পরিচালনা কমিটি থেকে জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এড. মাসুদুর রউফকে বাদ দেয়া হয়েছে।

 

সূত্র জানিয়েছে, মাসুদুর রউফ এমপি শামীম ওসমান ও সেলিম ওসমানের ঘনিষ্ট। তিনি ঘোষিত বার নির্বাচনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। এবিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও আইনজীবী সমিতির সাবেক সভাপপতি এড. আনিসুর রহমান দিপু এবং জেলা পরিষদের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের আপত্তির মুখে এই সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র বলছে, বিষয়টি উত্থাপনের পরপরই আইভীর নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাসুদুর রউফকে ছেঁটে ফেলা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন