Logo
Logo
×

আদালতপাড়া

গ্রেফতার সমর্থকদের জামিনের জন্যে সারাদিন আদালতে তৈমুর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ০৮:১৭ পিএম

গ্রেফতার সমর্থকদের জামিনের জন্যে সারাদিন আদালতে তৈমুর
Swapno

নাসিক নির্বাচনে পরাজিত হওয়ার পরদিনই (১৭ জানুয়ারি) গ্রেফতার কর্মীদের জামিন করাতে আদালতেই সারাদিন কাটিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।যদিও শেষ পর্যন্ত কর্মীদের জামিন করাতে পারেননি তিনি।

 

নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ক-অঞ্চল) নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে অনুষ্ঠিত জামিন শুনানিতে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের চেহারা উন্মোচিত হয়েছে। 

 

আমি যদি নির্বাচনে অংশ নিয়ে কোনো ভুল করে থাকি, তাহলে আমার দুজন গাড়িচালকসহ যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিয়ে আমাকে গ্রেফতার করা হোক।’

 

এদিকে জামিন শুনানি শেষে বের হতেই তৈমূর আলমকে আদালতপাড়ায় জড়িয়ে ধরে আহাজারি করেন গ্রেফতার কর্মী-সমর্থকের পরিবারের সদস্যরা। তাদের আহাজারিতে তৈমুর আলমও আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

এ বিষয়ে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমার নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আগেই আমার দলের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করে আসছে।

 

গাড়ির ড্রাইভারকে পর্যন্ত গ্রেফতার করেছে। তাদের হেফাজতে ইসলামের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়। যেখানে আমার একজন হিন্দু কর্মীও রয়েছে।’

 

উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর তৈমূরের সমর্থক মমতাজ মিয়া (৩৫), মো. জামাল (৪৯), আহসান হোসেন (৩৯), মনির হোসেন (৩৮), আহসান উল্লাহ (৪৮), কাজী জসীম উদ্দিন (৪০), বোরহান উদ্দিন (৪৫), আবু তাহের (৫২) ও জয়দেব চন্দ্রকে (৪৮) গ্রেফতার করা হয়।আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সবশেষ সোমবার তাদের রিমান্ড ও জামিন বাতিল করা হয়।

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন