Logo
Logo
×

আদালতপাড়া

সাংবাদিক আল আমিন হক অহনের ওপর হামলার আসামীকে কারাগারে প্রেরন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০৫:৩৯ পিএম

সাংবাদিক আল আমিন হক অহনের ওপর হামলার আসামীকে কারাগারে প্রেরন
Swapno

নারায়ণগঞ্জ রুপগঞ্জ কাঞ্চন সেতুর নীচে যমুনা টেলিভিশনের স্টাফ রির্পোটার আল আমিন হক অহনকে হামলা  ও মারধরের ঘটনায় গ্রেফতার প্রধান আসামী বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছে আদালত । 

 

রোববার বিকেল রুপগঞ্জ থানার পুলিশ আসামী বাবুকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরন করেন। কিন্ত একজন   নারায়ণগঞ্জ কোর্টের একজন আইনজীবি মারা যাওয়ার কারনে আজ আদালত বসেনি। সে কারনে পিডবিøউ দিয়ে আদালত আসামীকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।  

 

আগামী কাল সোমবার আসামীর রিমান্ড ও জামিনশুনানী  অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ কোর্টের পরির্দশক  আসাদুজ্জামান। তিনি বলেন, রুপগঞ্জ থানায় দায়ের করা মামলায় আসামী বাবুকে সাত দিনের রিমান্ডের  আবেদন  মামলার তদন্তকারি কর্মকর্তা মিরাজ হোসেন  আসামীকে আদালতে  প্রেরন করেছেন। কিন্তু আদালত না বসায় পিডিবিøউডি দিয়ে আসামীকে কারাগারে প্রেরন করা হয়েছে । আগামীকাল আসামী রিমান্ড ও জামিন শুনানী হবে।


উল্লেখ্য শনিবার (২২ জানুয়ারী ) বিকেলে বাণিজ্যমেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসীদের গাড়িতে সাইড দেয়া নিয়ে হামলার শিকার হন  সাংবাদিক আল আমিন হক অহন।  তার মোটরসাইকেলের নাম্বার ঢাকা মেট্রো ল-৫৫-৪০৫৬।বেপরোয়া বাবু ,কালাম সরকার , আমির হোসেনসহ কয়েকজনে মিলে  কয়েকদফা আক্রমণ করে সাংবাদিক আল আমিন হক অহনের ওপর।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন