Logo
Logo
×

আদালতপাড়া

তৈমূরের সমর্থক আরও দুই নেতার জামিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১০:৫৫ এএম

তৈমূরের সমর্থক আরও দুই নেতার জামিন

কারামুক্ত দুই নেতাকে ফুল দিয়ে বরন করে নেন মহানগর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের পক্ষে নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিয়ে গ্রেফতার হওয়া আরও দুই নেতার জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার (২৬ জানুয়ারি) জেলা আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পান বন্দর থানা বিএনপি নেতা কাজল প্রধান ও মহানগর যুবদলের আব্দুর রহমান।

 

এসময় তৈমূর আলম খন্দকারের পক্ষ থেকে কারামুক্তদের ফুল দিয়ে বরন করে নেন মহানগর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এর আগে সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনায় নেমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন তারা।

 

সবাইকে মুঠোফোনে তৈমূর আলম খন্দকার বলেন, আমাদের লড়াইয়ে আপনারা আমাদের সাথে ছিলেন, গ্রেফতার হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আপনাদের এই ত্যাগ আমি কখনো ভুলে যাবোনা। আমি আমৃত্যু আপনাদের পাশে আপনাদের জন্য কাজ করে যাব। আমি আপনাদেরই একজন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন