Logo
Logo
×

আদালতপাড়া

মূলহোতাসহ ডাকাত দলের সাতজন রিমাণ্ডে

Icon

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৭:৫৪ এএম

মূলহোতাসহ ডাকাত দলের সাতজন রিমাণ্ডে

আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতাসহ সাতজনকে অস্ত্র আইনের মামলায় ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Swapno

আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতাসহ সাতজনকে অস্ত্র আইনের মামলায় ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের এএ আই মোসা. সামিরা। গতকাল সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে ম্যাজিস্ট্রেট ওই আদেশ দেন।

 

মামলা সূত্রে জানাযায়, গত বছরের ২০ ডিসেম্বর রূপগঞ্জ থানা এলাকার কাঞ্চনব্রিজ এলাকা থেকে মাইক্রোবাসসহ তাদের গ্রেফতার করে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি শটগান, একটি পাইপগান, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, নগদ ৩১ হাজার টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

আরও জানা যায়, আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা দিনের বেলায় বিভিন্ন পেশায় (সবজি বিক্রি, মুদি দোকানি ও শ্রমিক) হিসেবে নিয়োজিত থাকলেও সন্ধ্যায় ভয়ঙ্কর হয়ে উঠতো। এ চক্রের সদস্যরা বিভিন্ন স্বর্ণের দোকান, শিল্পকারখানা ও ব্যাংকে ডাকাতি করত। চক্রের সদস্যরা দেশের ভিন্ন ভিন্ন জেলায় বসবাস করে।

 

ডাকাতির আগে তারা পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত স্থানে একত্রিত হত। ছদ্মবেশে ব্যাংক, স্বর্ণের দোকান, শিল্পকারখানার বাইরে অবস্থান করে ২/৩ জন ভেতরে প্রবেশ করে এবং মূল দলটি মাইক্রোবাসসহ সুবিধাজনক স্থানে অপেক্ষা করতে থাকে।

 

এ চক্রের সদস্যরা একে অপরের যোগসাজশে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ইতোপূর্বে ১১টি ডাকাতি সংগঠিত করেছে। তাদের বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ মডেল ও সাভার থানা, ডিএমপির শাহআলী, মতিঝিল ও ডেমরা থানা, নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা, গাজীপুরের কালিয়াকৈর থানা, টাঙ্গাইলের মির্জাপুর থানা, মানিকগঞ্জের ঘিওর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। রিমাণ্ডকৃতরা হলেন- হিটু মিয়া (৪০), ফরহাদ আলী (৫৮), লিটন শেখ (৩৮), রিপন মৃধা ওরফে জামাই রিপন (২৯), স্বপন মিয়া (২৭), লক্ষণ চন্দ্র দাস (২৬), অজিত চন্দ্র সূত্রধর (২৭)।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন