Logo
Logo
×

আদালতপাড়া

‘যারা ইমানদারির সাথে বেইমানি করেছে তাদের থেকে সাবধান’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৬ এএম

‘যারা ইমানদারির সাথে বেইমানি করেছে তাদের থেকে সাবধান’

গতকাল বিকেলে সদর উপজেলা পরিষদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে শুভেচ্ছা জানান জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত প্যানেল।

Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘যারা ইমানদারির সাথে বেইমানি করেছে তাদের থেকে সাবধান থাকতে হবে। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা প্যানেল দিবে এটাই স্বাভাবিক। কিন্তু নিজেদের ভেতরে যারা বিভেদ সৃষ্টি করতে চাইছে, তারা চেষ্টা করবে বিভেদ তৈরি করার। এটা যেন কোন অবস্থাতেই না হয়। আপনারা এই জায়গাটায় খেয়াল রাখবেন।’

 

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা পরিষদে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিতরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ‘এই প্রথম বারের নির্বাচনে আওয়ামী লীগের প্যানেল অর্থাৎ জাতির পিতার কন্যা শেখ হাসিনার প্যানেলকে হারানোর জন্য একটা পাল্টা প্যানেল দেয়ার চেষ্টা হয়েছে। ওই শক্তিটা এখন চেষ্টা করবে যে শক্তিটা বিপুল ভোটে জয়লাভ করেছে এবং অতীতে আমাদের অনেক কষ্ট হয়েছে জিততে। এবার আমরা আমার আশার তুলনায় অনেক ভালো ফলাফল করেছি।

 

সংসদ সদস্য বলেন, ‘যারা আগের প্যানেলে ছিল মোহসীন, মাহবুবসহ তারা ভালো কাজ করেছে বলেই আমরা রেজাল্ট পেয়েছি। আমাদের খোকন সাহা, মাসুদ ভাই, শামসুল ইসলাম ভূঁইয়াসহ সকলে যারা এই টিমটা সাজিয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। যারা নবনির্বাচিত তাদের প্রতি অনুরোধ কোন সিদ্ধান্ত যেন এমন না হয় যে এটা আমাদের কমিটি আমরাই সিদ্ধান্ত নেব। যারা নির্বাচন পরিচালনা করেছেন এবং ভবিষ্যতে পরিচালনা করবেন এই সকল নেতৃবৃন্দের সাথো আলোচনা করেই সকল প্রোগ্রাম নেয়া দরকার।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক রবিউল আমীন রবিসহ নবনির্বাচিতরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন