Logo
Logo
×

আদালতপাড়া

নূর হোসেনের বিরুদ্ধে তিন পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৫ পিএম

নূর হোসেনের বিরুদ্ধে তিন পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
Swapno

 

আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনসহ তার ১০ সহযোগীর বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।নূর হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে তিন পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দেন। 

 

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে এই সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষগ্রহণ শেষে আদালত আগামী ১২ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।


সাক্ষ্যদাতারা হলেন- বর্তমানে সিলেট রেঞ্জে কর্মরত পুলিশ সুপার এসকে আলাউদ্দিন, এসআই কাজী শাওন ও এএসআই সেলিম। নুর হোসেনের সহযোগীরা হলেন- শাহ জালাল বাদল, শাহ জাহান, জামাল, নূর উদ্দিন, শানাউল্লাহ, রিপন ওরফে ভ্যানিজ রিপন, হারুন অর রশিদ ও আলী মোহাম্মদ। বাকি দুজন পলাতক রয়েছেন। তাদের নাম এখনো পাওয়া যায়নি।

এর আগে সকালে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে নূর হোসেনকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন