Logo
Logo
×

আদালতপাড়া

আড়াইহাজার বিএনপির অর্ধশত নেতাকর্মীর হাজিরা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১২ পিএম

আড়াইহাজার বিএনপির অর্ধশত নেতাকর্মীর হাজিরা
Swapno

আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মীরা ২০১৮ সালের একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। রোববার দুপুরে ( ২৭ ফেব্রুয়ারি ) নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের আদালতে এ হাজিরা দিয়েছেন তারা। এসময় আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী ভূঁইয়া ও সদস্য সচিব মো. জুয়েল আহম্মেদসহ বিএনপির অনেক নেতারাও হাজিরা দেন।

 

এসময়ে মামলার আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা এড. কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির উপস্থিত ছিলেন। হাজিরা দিয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী ভূঁইয়া

 

সদস্য সচিব জুয়েল আহম্মেদ, বিশনন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গাজী মাসুদ, সদস্য সচিব খাজা মাইনুদ্দীন, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, শেখ ফরিদ উদ্দিন, শহিদুল্লাহ, লোকমান হোসেন, সদস্য আমজাদ হোসেন হানজালা, আসলাম মেম্বার, বিএনপি নেতা হাজী মজিবুর, আলীম হোসেন, মঞ্জুরুল হকসহ অঙ্গসংগঠনের অর্ধ শতাধিক নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন