Logo
Logo
×

আদালতপাড়া

কাঠগড়ার আসামিকে ‘ইয়াবা দিতে গিয়ে’ যুবক কারাগারে

Icon

কোর্ট প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৫:৩৪ পিএম

কাঠগড়ার আসামিকে ‘ইয়াবা দিতে গিয়ে’ যুবক কারাগারে
Swapno

 

আদালতে কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে ইয়াবা সরবরাহের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের করা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক আমলি আদালতে এ ঘটনা ঘটে। আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম বদিউজ্জামানের আদালত বিল্লাল হোসেন নামের গ্রেপ্তার ওই যুবককে কারাগারে পাঠিয়েছে।

 

বিল্লালের নামে করা মামলার এজাহারে বলা হয়, সোমবার বেলা ১১টার দিকে আমলি আদালতের এজলাসে মাদক নিয়ে ঢোকেন বিল্লাল। সে সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এক আসামিকে পলিথিনে করে ১০ পিস ইয়াবা দিতে গেলে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বিল্লালের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘আদালত চত্বরে কড়াকড়ি আরোপ করা খুব জটিল হয়ে পড়েছে। বিভিন্ন মামলার আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের তল্লাশি করতে গেলে আইনজীবীরা অনেক সময় বাধা দেন। ‘তখন ঠিকমতো তল্লাশি করা হয়ে ওঠে না। তবে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে পুলিশ সতর্ক থাকবে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন