Logo
Logo
×

আদালতপাড়া

আইনজীবীদের দোয়া-ভালোবাসা নিয়েই সকল কাজ করতে চান জুয়েল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৬:৪০ পিএম

আইনজীবীদের দোয়া-ভালোবাসা নিয়েই সকল কাজ করতে চান জুয়েল
Swapno

নারায়ণগঞ্জ ডিজিটাল বার ভবন নির্মাণের স্বপ্নদ্রষ্টা এবং তা বাস্তবায়নে কার্যকরী ভূমিকা পালন করে আইনজীবীদের মন জয় করে ফেলেছিনে আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল। কোভিডের আগ্রাসনের দুই বছর তিনি আইনজীবী সমিতির নির্বাচনে লড়েননি। এবারের নির্বাচনে নিজেই শুধু সভাপতি হননি, একই সাথে আওয়ামীপন্থী পরিষদের পুরো প্যানেলকে জয়ী করে ফিরেছেন।

 

আইনজীবীরাও জুয়েলকে সভাপতি হিসেবে পেয়ে অত্যন্ত খুশি। দায়িত্ব নেয়ার পর জুয়েলও জানালেন আইনজীবীদের দোয়া আর ভালোবাসাতেই তিনি আইনজীবী সমিতির উন্নয়ন কাজগুলো শেষ করতে চান। যুগের চিন্তাকে দেয়া এক স্বাক্ষাতকারে এড. হাসান ফেরদৌস জুয়েল বলেন, আইনজীবীদের বসার একটি ভালো জায়গা দেয়া ছিল আমাদের স্বপ্ন।

 

সেই স্বপ্ন বাস্তবায়নে এমপি শামীম ওসমান পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়েছেন। তিনি জায়গার বন্দোবস্ত করে দেয়া থেকে শুরু করে সবজায়গাতেই অসম্ভব সহযোগিতা করেছেন। আইনজীবীদের অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। সারা দেশে দানবীর হিসেবে খ্যাত এমপি সেলিম ওসমান বর্তমান ডিজিটাল বার ভবন তৈরির একমাত্র পৃষ্ঠপোষক।

 

তিনি এইপর্যন্ত ডিজিটাল বার ভবন নির্মাণে ৩ কোটি দশলাখ টাকা দিয়েছেন। মাননীয় আইনমন্ত্রীর প্রতিশ্রুত ১ কোটি টাকা আমরা আনবার চেষ্টা করছি। এটা ইনশাআল্লাহ পেয়ে যাবো। তবে সেলিম ওসমান যেভাবে আইনজীবীদের স্বার্থে এই বারভবন নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছে তা ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। ডিজিটাল ৮ তলা ভবনের দোতলার কাজ শেষ হয়েছে। আমার এই মেয়াদে দায়িত্ব গ্রহণের পর সবচাইতে বড় টার্গেট তৃতীয় তলার কাজ শেষ করা। ইনশাআল্লাহ আইনজীবীদের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি এটি করতে পারবো।

 

জুয়েল বলেন, আইনজীবীদের সেবার বিষয়টি আমরা ডিজিটালাইজড করতে চাচ্ছি। একটি অত্যাধুনিক লাইব্রেরী, একটি কমন রুম, অডিটোরিয়াম, আপডেট ডাইরেক্টরী করা আমাদের টার্গেটে রয়েছে। একটি অত্যাধুনিক সফটওয়্যার এখন আইনজীবীদের জন্য সময়ের দাবি। যাতে সকলে সহজে যে কোন সেবা নিতে পারে।

 

আইনজীবীদের জীবন ও মানের উন্নয়নের জন্য একাজগুলো অত্যাবশকীয়। তিনি বলেন, বর্তমানে ১৩৯৪ জন আইনজীবী রয়েছে (মৃতদের বাদে)। প্রত্যেক আইনজীবীকে বারের মাধ্যমে সঠিক সেবাটা দেয়াই আমার মূল লক্ষ্য। করোনার চোখ রাঙানির পর থেকে আমাদের টার্গেট ছিল আইনজীবীদের যাতে সর্ম্পূণ করোনার ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসা যায়। আর কিছুদিনের মধ্যেই আমাদের সকল আইনজীবী শতভাগ ভ্যাক্সিনেটেড হয়ে যাবে।

 

আইনজীবী সমিতির সভাপতি আরো জানান, বর্তমানে কোট স্বাভাবিকভাবেই চলছে।  আমরা চাই সকল আইনজীবী কোর্টেই ব্যস্ত থাকুক। লেবার কোর্ট আনবার যে আবেদন আমরা করেছি, তা শীঘই আসছে। তাছাড়া আরো দুটি এডিশনাল ডিস্ট্রিক্ট কোট আমাদের এখানে সংযুক্ত হচ্ছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হতে নিঃসন্দেহে এই কোর্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

শহরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের যে ভবন তৈরি হয়েছে তা অন্য কোন মন্ত্রণালয়কে দেয়ার ব্যাপারটি খুঁজছে সরকার। আইনজীবীদের দাবির প্রেক্ষিতে বর্তমান জায়গাতেই দুটি কোর্ট একসাথে রেখে সামনে এগোনোর চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে হাসান ফেরদৌস জুয়েল বলেন, ডিসি ও এসপি সাহেবের কার্যালয়ে ঢুকবার জন্য যেরকম দুটি প্রবেশপথ রয়েছে

 

তেমনি জজ বাহাদুরদের ঢুকার জন্য একটি প্রবেশপথ তৈরির প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করি। যেহুতু সামনে পর্যাপ্ত জায়গা রয়েছে, উদ্যোগ নিলে এটি সম্ভবপর হবে বলে আমি মনে করি। সামনের যে কাজগুলো আইনজীবী সমিতি বাস্তবায়ন করতে চায়, সেগুলোর জন্য অতীতের মতো আইনজীবীদের দোয়া, ভালোবাসা আর স্নেহ পেলে খুব দ্রুতই সেগুলো বাস্তবায়ন করতে পারবেন বলে জানান হাসান ফেরদৌস জুয়েল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন