Logo
Logo
×

আদালতপাড়া

আদালতে সুইটির ঔদ্ধত্যপূর্ণ আচরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৫:০৩ পিএম

আদালতে সুইটির ঔদ্ধত্যপূর্ণ আচরণ
Swapno

ফতুল্লার একটি মামলায় লড়তে গিয়ে এপিপি সুইটি ইয়াসমিনের ঔদ্বত্যপূর্ণ আচরণ করেছেন। এতে আদালতের বিচারকগণ ও অন্যান্য আইনজীবীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানিয়েছে সূত্র। সূত্র জানায়, ওই মামলায় গ্রেপ্তারকৃত আসামীদের জেলা দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে আদালত শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা জজ রাজিয়া সুলতানা তা অতিরিক্ত জেলা জজ ২য় আদালতে প্রেরণ করেন।

 

গত মঙ্গলবার শুনানি শেষে এই আদালত আদেশ প্রদান করেন। সূত্র জানিয়েছে, অতিরিক্ত ২য় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন বিব্রতবাধ হয়ে তা পুনরায় জেলা জজ আদালতে প্রেরণ করেন। এসময় জেলা সহকারি পাবলিক প্রসিকিউটর এড. সুইটি আদালতের প্রতি ঔদ্ধত্যপূর্ণ অপেশাদারিত্ব আচরণ করেন বলে একাধিক আইনজীবী অভিযোগ করেন।

 

একই সাথে তিনি পেশাদারিত্ব বজায় না রেখে আদালতের প্রতি অসদাচারণ করেন এবং আদালত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন বলেও অভিযোগ করেন। প্রশ্ন উঠেছে, এপিপি হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় তিনি এমন আচরণ করতে পারেন কিনা? আইনজীবীরা বলেন, বিশেষ কারণেই তিনি ফতুল্লা মডেল থানার ৫১নং মামলার ক্ষেত্রে এমনটি করেছেন। যা মোটেও গ্রহণযোগ্য নয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন