Logo
Logo
×

আদালতপাড়া

বিস্ফোরক মামলায় রূপগঞ্জ ছাত্রদলের ২৩ নেতা-কর্মীর জামিন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৬:০৬ পিএম

বিস্ফোরক মামলায় রূপগঞ্জ ছাত্রদলের ২৩ নেতা-কর্মীর জামিন
Swapno

বিস্ফোরক আইনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ শাখা ছাত্রদলের ২৩ নেতা-কর্মী। সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. সেলিম সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

 

জামিনপ্রাপ্তরা হলেন: সুলতান মিয়া, আবু তালেব মাসুম, মুনসুর আলী, মাসুম মিয়া, সুমন আলী, মাসুদুর রহমান, মেহেদী হাসান, ইয়াছিন মিয়া, সাহাদাত, গোলাম সারোয়ার সাজু, শ্রী টুটান, শাহিন মিয়া, মনির হোসেন, রনি হোসেন মতি, সোহেল, রমজান মিয়া, আল-আমিন, ওতাকা মাসুদ, সাকিব হোসেন, আরমান মিয়া, নূরা কাজী, জসিম কাজী ও পারভেজ।

 

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি জানান, রূপগঞ্জ থানার বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ২৩ নেতা-কর্মী ৬ সপ্তাহের জন্য আগাম জামিন পেয়েছেন। জামিন আবেদনের শুনানি করেন তৈমুর আলম খন্দকার। তাকে সহায়তা করেন ব্যারিষ্টার মার-ই-য়াম খন্দকার।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন