সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার বশির আহমেদ নামের এক যুবককে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ২০ এপ্রিল দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথির আদালত এ আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠ তদন্তের জন্য পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের এএসআই সামিরা।
রিমান্ডকৃত বশির কুমিল্লা জেলার দেবীদ্বার গ্রামের সিদ্দিকুর রহমামের ছেলে। এর আগে ৭ এপ্রিল অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ মোঃ বশির আহমেদকে গ্রেফতার করে র্যাব-১১।


