Logo
Logo
×

আদালতপাড়া

বার কাউন্সিল নির্বাচনী প্রচারণা নারায়ণগঞ্জ আদালতে

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৮:১১ পিএম

বার কাউন্সিল নির্বাচনী প্রচারণা নারায়ণগঞ্জ আদালতে
Swapno

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করেছেন নারায়ণগঞ্জ আদালতে। ২০ এপ্রিল  দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নারায়ণগঞ্জের বিএনপির আইনজীবীদের নিয়ে নীল প্যানেলের প্রচারপত্র বিলি করে আইনজীবীদের কাছে তারা এ ভোট প্রার্থনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন সাধারণ আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ফাহিমা নাসরিন মুন্নী, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল,

 

মোহাম্মদ আব্দুল মতিন, অঞ্চলভিত্তিক হিসেবে এ গ্রুপে (বৃহত্তর ঢাকা জেলা) মোহাম্মদ মহসিন মিয়া। আদালতপাড়ায় নারায়ণগঞ্জের বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরসহ অন্যান্য আইনজীবীরা। উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন