Logo
Logo
×

আদালতপাড়া

রূপগঞ্জের ফারুক হত্যায় দু’জনের যাবজ্জীবন

Icon

কোর্ট রিপোর্টার

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৬:০৪ পিএম

রূপগঞ্জের ফারুক হত্যায় দু’জনের যাবজ্জীবন
Swapno

রূপগঞ্জে তিনজনকে খালাস প্রদান করা হয়েছে। ২৭ এপ্রিল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জ থানার চনপাড়া র্পর্নবাসন কেন্দ্র এলাকার ফরহাদ মোল্লার ছেলে মো. আলমগীর হোসেন এবং একই এলাকার মৃত. হুমায়নের ছেলে মো. মাসুম ওরফে ফালান।

 

রায় ঘোষনার সময় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন এবং মাসুম ওরফে ফালান পলাতক ছিলেন। খালাসপ্রাপ্তরা হলেন- মনির হোসেন ওরফে খাজু মনির, মো. কালু এবং মো. রুবেল।

 

এদের মধ্যে কালু এবং রুবেল পলাতক রয়েছেন। রায়ের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শাহেন শাহ। তিনি জানান, সাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত শুনানী শেষে দুইজনকে যাবজ্জীবন ও তিনজনতে খালাস প্রদান করেছেন।

 

আদালত সূত্র জানায়, ২০০৯ সালে ১৮ এপ্রিল বিকেলে যাত্রাবাড়ি যাওয়ার কথা বলে রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের বাসিন্দা মো. সামসুল হকের ছেলে ফারুক হোসেনকে প্রতিবেশি মো. মাসুফ ওরফে ফালান মিয়া ডেকে নিয়ে যায়। এরপর থেকে ফারুক হোসেন নিখোঁজ ছিলো। ১৯ এপ্রিল শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে তার জবাই করার লাশ উদ্ধার করে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন