আইনজীবী সহকারীদের (মুহুরী) মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৪:২১ পিএম
নারায়ণগঞ্জ জেলা আদালতে কর্মরত আইনজীবী সহকারীদের (মুহুরী) মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। আদালতের ৬৫ জন আইনজীবী সহকারীদের মাঝে এই ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষে সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল আমিন রনির
উদ্যোগে ২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে আদালতপাড়ায় এই ঈদ শুভেচ্ছা উপহার মুহুরীদের মাঝে বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস।
এ সময় সঙ্গে ছিলেন- জেলা আদালতের পাবলিট প্রসিকিউট (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল, স্পেশাল পিপি অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ, ভিপি কৌশলী অ্যাডভোকেট সৈয়দা ওয়াহিদা আহম্মেদ রিতা, সম্মিলিত আইনজীবী সমন্ময় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ উর রউফ প্রমূখ।


