Logo
Logo
×

আদালতপাড়া

বন্দরে হাসপাতাল, ফতুল্লায় ডাইং কারখানাকে জরিমানা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৬:১৪ পিএম

বন্দরে হাসপাতাল, ফতুল্লায় ডাইং কারখানাকে জরিমানা
Swapno

 

বন্দরের একটি হাসপাতাল ও ফতুল্লার একটি ডাইং কারখানাকে পৃথক ধারায় কারাদণ্ড ও জরিমানা করেছে পরিবেশ আদালত। ৬ জুন বিকালে পরিবেশ আদালতের জ্যেষ্ঠ বিচারক কাউসার আলমের আদালত তাদেরকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন-মা হাসপাতালের মালিক রুহুল আমিন ও ওশান ডাইং কারখানার মালিক মাহফুজুর রহমান এবং ম্যানেজার জসিম উদ্দিন সরকার।

 

আদালতের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর (ব্যক্তিগত সহকারি) সাইফুল মীর বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকার কারণে মা হাসপাতালের মালিক রুহুল আমিনকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ওশান ডাইং কারখানার মালিক ও ম্যানেজারকে পৃথক ধারায় ৬ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন