আদালতপাড়ায় প্রায় ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
কোর্ট রিপোর্টার
প্রকাশ: ০৮ জুন ২০২২, ১০:৪৭ পিএম
চলতি বছরের শুরু থেকে মে মাসের শেষ অবদি নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত প্রায় ৯ কোটি টাকার মাদকদ্রব্য আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। এসব মাদকদ্রব্যের বড় অংশ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) বিকেল আদালত প্রাঙ্গণে এ মাদকদ্রব্য গুলো ধ্বংস করা হয়। এছাড়ও প্রায় ২ কোটি টাকার মাদকদ্রব্য তদন্তকারী কর্মকর্তা ও কোর্ট মালখানা হেফাজতে আছে।
ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিলো ২কোটি ৪৯লাখ ৪৩হাজার ৬০০টাকা মুল্যের ইয়াবা, ১কোটি ৪৮লাখ ৯৮হাজার টাকা মুল্যের ফেন্সিডিল, ৪কোটি ৩০লাখ ৮০হাজার ৬০০টাকা মুল্যের গাজাঁ, ৫৯লাখ টাকা মুল্যের হেরোইন, ৩লাখ ৩৪হাজার ৪০০টাকা মূল্যের বিয়ার ও দেশি-বিদেশি মদ।এমই/জেসি


