Logo
Logo
×

আদালতপাড়া

মাদক মামলায় যুবকের কারাদন্ড ও জরিমানা

Icon

কোর্ট রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৭:৫৭ পিএম

মাদক মামলায় যুবকের কারাদন্ড ও জরিমানা
Swapno

 

বন্দর থানার মাদক মামলায় বাবু নামে এক যুবককে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত বাবু বন্দর থানার ইস্পাহানী একরামপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

 

রোববার (১২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় সে আদালতে অনুপস্থিত ছিল।

 

এ বিষয়ে আদালতের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর (ব্যক্তিগত সহকারি) সাইফুল মীর বলেন, মাদক মামলায় সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেছেন।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ অক্টোবর বন্দর খানবাড়ি মেসার্স নাফিউ ট্রেডার্সের সামনে থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজাপ্রাপ্ত আসামি বাবুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে পুলিশ এই ঘটনায় বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন