Logo
Logo
×

আদালতপাড়া

ব্যবসায়ীকে খুন করে মাটি চাপা, দুই আসামির যাবজ্জীবন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০২২, ০৭:৫৮ পিএম

ব্যবসায়ীকে খুন করে মাটি চাপা, দুই আসামির যাবজ্জীবন
Swapno

এক ব্যবসায়ীকে হত্যার পর গুমের উদ্দেশ্যে মাটি চাপা দেওয়ার ঘটনায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া একই মামলায় অভিযুক্ত সোলায়মান নামের এক ব্যাক্তিকে খালাস প্রদান করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন সোমবার (২০ জুন) সকালে এ রায় প্রদান করেন। 

 

দন্ডপ্রাপ্তরা হলেন- ঝুটের গোডাউন মালিক মোহাম্মদ আলী, কর্মচারী ফয়সাল। রায়ের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. জাসমিন আহমেদ জানান, ১১ স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত সেলিম হত্যায় ঝুটের গোডাউন মালিক মোহাম্মদ আলী ও কর্মচারী ফয়সালকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। একই মামলায় সোলায়মান নামের আরেক আসামির খালাস প্রদান করা হয়েছে। 

 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ব্যবসায়ী সেলিম চৌধুরীর দুই লাখ টাকা আত্মসাৎ করতে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে মোহাম্মদ আলীর গোডাউনে পুঁতে রাখে মোহাম্মদ আলী তার লোকজন। মরদেহের পাশে চুন দিয়ে রাখে যাতে করে মাটির সঙ্গে মিশে যায়।

 

 মোহাম্মদ আলীর পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের ৩১ মার্চ বিকেলে সেলিম চৌধুরীকে মোহাম্মদ আলীর গোডাউনে হত্যা করা হয়। এরপর মোহাম্মদ আলী, ফয়সাল, আলী হোসেন ও সোলয়মানসহ চারজন মিলে সেলিমের হাত-পা বেঁধে বস্তায় ভরে রাখে। পরে গোডাউনের ভেতরে একটি গর্ত করে মাটিতে পুঁতে রাখে মরদেহ। এরপর ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়। এ মামলায় আজ তাদেরকে সাঁজা প্রদান করা হয়েছে।এসএম/জেসি  

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন