Logo
Logo
×

আদালতপাড়া

মদবোঝাই ২ কনটেইনার জব্দ, গ্রেপ্তার তিন আসামী রিমান্ডে

Icon

কোর্ট রিপোর্টার

প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৭:২২ পিএম

মদবোঝাই ২ কনটেইনার জব্দ, গ্রেপ্তার তিন আসামী রিমান্ডে
Swapno

সোনারগাঁয়ে বিদেশি মদবোঝাই দুটি কনটেইনার জব্দের ঘটনায় দুই ব্যক্তিকে তিনদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। অপর আসামী আহাদকে দুই দিনের রিমান্ডে নেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানী শেষে সোমবার (২৫ জুলাই) বিকালে এ আদেশ দেন বিজ্ঞ বিচারক সামসাদ বেগম। এর আগে র‌্যাবের করা মামলায় গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। 

 

রিমান্ড প্রাপ্তরা হলেন-আবদুল আহাদ ও তার সহযোগী সাইফুল ইসলাম (৩৪) ও নাজমুল মোল্লা (২৩)।আবদুল আহাদ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ও শ্রীনগর উপজেলার ষোলঘর ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডে ৪২৫ এর ৪ ধারায় র‌্যাব বাদি হয়ে এগারোজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। 

 

ওই মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামিকে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত দুই আসামীর ৩ দিন করে এবং এক আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে। এ ঘটনায় র‌্যাব-১১’র উপপরিচালক শাহাদাত হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম ও তাঁর দুই ছেলেসহ ১১ জনকে আসামি করে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, দুটি কনটেইনারে ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ ছিল। 

 

যার আনুমানিক মূল্য ৪৬ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। গত ২৩ জুলাই ভোর পাঁচটার দিকে র‌্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী থেকে কনটেইনার দুটি জব্দ করে। পরে বেলা একটায় র‌্যাব ও কাস্টমসের কর্মকর্তাদের উপস্থিতিতে কনটেইনার খুলে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করে র‌্যাব। তবে, সেই সময় কারো নাম প্রকাশ করেনি। পরে র‌্যাব জানান, ভূয়া চালানের মাধ্যমে মদ গুলো আমদানী করা হয়েছিল।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন