Logo
Logo
×

আদালতপাড়া

অস্ত্র মামলায় না.গঞ্জে একজনের যাবজ্জীবন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২২, ০৬:৩০ পিএম

অস্ত্র মামলায় না.গঞ্জে একজনের যাবজ্জীবন
Swapno

অস্ত্র মামলায় ৩৩ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে যাবজ্জীবনের রায় দিয়েছে আদালত। একই সাথে আরও এক ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে (২৮ জুলাই) সকালে এ আদেশ দেন বিচারক মো. মশিয়ার রহমান। দন্ডিত আসামীর নাম ইসমাইল মিয়া (৩৩)। সে কিশোরগঞ্জ জেলার পীরপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। এছাড়া খালাস পাওয়া ব্যক্তির নাম মো. মাসুম (৩৩)। সে মিজমিজি চৌধুরীপাড়া এলাকার আলি আহম্মেদের ছেলে। 

 

২০১৯ সালের ১ আগস্ট সিদ্ধিরগঞ্জের সানারপাড় আদর্শনগর এলাকার একটি বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ইসমাইলকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১১)। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (মামলা নং-০১/৫২৭) দায়ের করেন। আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৯ সালের ৩১ জুলাই রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে সিদ্ধিগঞ্জের সানারপাড়ের বটতলা এলাকা থেকে ইসমাইল মিয়াকে আটক করে র‌্যাব ১১। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও লোহার তৈরি বাটাল উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় দুইজনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেন র‌্যাবের পুলিশ পরির্দশক মোহাম্মদ জহিরুল ইসলাম। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৬ মে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত মামলার আসামী ইসমাইলকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন। অপর আসামী মো. মাসুমকে খালাস প্রদান করা হয়েছে। রাস্ট্রপক্ষের আইনজীবী মনিরুজ্জামান বুলবুল জানান, সাক্ষীদের সাক্ষ্যপ্রমান শেষে ইসমাইলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় মাসুম নামের একজনকে খালাস প্রদান করা হয়েছে।এসএম/জেসি 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন