Logo
Logo
×

আদালতপাড়া

স্ত্রী খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Icon

কোর্ট রিপোর্টার

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৬ পিএম

স্ত্রী খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
Swapno

 

রূপগঞ্জে স্ত্রীকে খুনের দায়ে স্বামী শামিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালত মুন্সি মশিয়ার রহমানের আদালত এ দায় ঘোষণা করেন।

 

 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার প্রসিকিউশন শায়লা শাওন জানান, রূপগঞ্জে শিউলি আক্তার নামে এক নববধূকে হত্যার মামলায় স্বামী শামীমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

 

 

এর আগে ২০১৮ সালের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিউলি আক্তার (১৮) নামে এক নববধূকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে তার স্বামী শামিমের বিরুদ্ধে।

 

 

নিহত শিউলি আক্তার উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার নসিমন চালক মনির হোসেনের মেয়ে। মামলা সূত্রে জানা গেছে, ঘটনার আট দিন আগে উপজেলার পাঁচাইখা এলাকার মনির হোসেনের ছেলে শামিমের সঙ্গে শিউলি আক্তারের বিয়ে হয়।

 

 

বিয়েতে ৭০ হাজার টাকা যৌতুক দেয়ার কথা থাকলেও ৩৫ হাজার টাকা পরিশোধ করে শিউলির পরিবার। নিহতের পরিবারের দাবি, যৌতুক হিসেবে আধা ভরি স্বর্ণও দেয়া হয়। যৌতুকের বাকি টাকা না পেয়ে স্বামী শামীম সকালে নিজ বাড়িতে প্রকাশ্যে শিউলিকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন