Logo
Logo
×

আদালতপাড়া

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৭:৪২ পিএম

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ
Swapno


সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলি করে নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন প্রধান, মুন্সীগঞ্জে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন এবং ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এবং জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রতিবাদে নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

 

 

মঙ্গলবার ( ৪ অক্টোবর ) দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময়ে খালেদা জিয়ার মুক্তি ও জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এবং নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন প্রধান, মুন্সীগঞ্জে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন এবং ছাত্রদলনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার বিচারের দাবিতে শ্লোগান দেয় সংগঠনটির নেতৃবৃন্দরা।

 

 

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সদস্য এড. রফিকুল ইসলাম।

 

 

আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. খোরশেদ আলম মোল্লা, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক হান্টু, সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, সিনিয়র আইনজীবী এড. মশিউর রহমান শাহিন, এড. আলম খান, এড. জাহিদ হাসান মুক্তা, এড. কাওসার আলম চৌধুরী টুটুল, এড. সালাহউদ্দিন ভূইয়া সবুজ, এড. মোশাররফ হোসেন।

 

 

এড. রোকনউদ্দিন, এড. কামাল হোসেন মোল্লা, এড. সীমা সিদ্দিকী, এড. আসমা হেলেন বিথি,এড. লিজা, এড. আবুল কালাম আজাদ, এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এড. ফজলুর রহমান ফাহিম, এড. কেএম সুমন, এড. আনিসুর রহমানসহ বিপুল সংখ্যক বিএনপিপন্থী আইনজীবী। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন