Logo
Logo
×

আদালতপাড়া

না.গঞ্জের জেলা জজ হলেন হাইকোর্টের নতুন রেজিস্ট্রার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৬:১৯ পিএম

না.গঞ্জের জেলা জজ হলেন হাইকোর্টের নতুন রেজিস্ট্রার
Swapno

 

জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (১০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

 

 

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশের প্রধান বিচারপতি সদয় অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বর্ণিত বিচারকদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হলো।

 

 

গত ৩১ জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর গত ৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীকে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ১০ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেলেন জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন