Logo
Logo
×

আদালতপাড়া

মৃত্যুদণ্ড রায়ের এক দিনের মধ্যে আসামী গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৯:২২ পিএম

মৃত্যুদণ্ড রায়ের এক দিনের মধ্যে আসামী গ্রেপ্তার
Swapno


 
কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের পর রুমাল পেচিয়ে হত্যা করে নবী হোসেন। এরপর আত্মগোপনে চলে যায় প্রায় ১ যুগ। অবশেষে নৃশংস এই হত্যা মামলায় মৃত্যুদন্ডের রায় দেয় বিজ্ঞ আদলতে। রায় হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।  

 

 

শুক্রবার (২৮ অক্টোবর)  আড়াইহাজার উপজেলার বগাদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নবী হোসেন (৩৭) আড়াইহাজার উপজেলার বগাদী এলাকার জায়েদ আলীর ছেলে।


 

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০১০ সালের ১লা জানুয়ারি সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে এবং ভিকটিমের গলায় রুমাল পেচিয়ে নৃশংসভাবে হত্যা করে মৃত্যুদন্ড প্রাপ্ত অভিযুক্ত আসামি।

 

 

নিহত ওই কিশোরীর পাশের বাড়িতেই ভাড়া থাকতো আসামী নবী হোসেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর হতেই আসামী নবী হোসেন দীর্ঘ ১২ বছর আত্মগোপনে ছিল।

 

 

গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আসামী নবী হোসেনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় প্রদান করেন। আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন