Logo
Logo
×

আদালতপাড়া

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো আইনজীবী ফোরাম

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৫:২৮ পিএম

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো আইনজীবী ফোরাম
Swapno


বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আদালত পাড়ায় উৎসাহ উদ্দীপনার সাথে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন আইনজীবী নেতারা।

 

 

এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও আওয়ামী লীগের অত্যাচার, অবিচার, দুঃশাসনের প্রতিবাদে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটানোর অঙ্গীকার ব্যক্ত করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

 

 

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল বাতেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা। 

 

 

অ্যাডভোকেট শাহ মাজহারুল ইসলাম, এড. জাহিদ হাসান মুক্তা, এড. কাওসার আলম চৌধুরী টুটুল, এড. সালাহউদ্দিন ভূইয়া সবুজ, অ্যাডভোকেট শামসুল আরেফিন টুটুল, এড. মোশাররফ হোসেন, এড. রোকনউদ্দিন, এড. কামাল হোসেন মোল্লা, এড. সীমা সিদ্দিকী, এড. আসমা হেলেন বিথি, এড. লিজা, এড. আবুল কালাম আজাদ, এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এড. ফজলুর রহমান ফাহিম, এড. কেএম সুমন প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন