Logo
Logo
×

আদালতপাড়া

না.গঞ্জের মুক্তিযোদ্ধা হত্যার আসামির ফাঁসি কার্যকর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ০৮:১৫ পিএম

না.গঞ্জের মুক্তিযোদ্ধা হত্যার আসামির ফাঁসি কার্যকর
Swapno

 

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত কারাবন্দি আসামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) রাত ১১টা ১ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২তে ফাঁসি কার্যকর করা হয়।

 

 

ফাঁসি হওয়া ওই ব্যক্তি মাদারীপুরের শিবচর থানার বাহাদুরপুর এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে কামাল ওরফে এক্সেল কামাল (৪৭)। তার বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতয়ালেরবাগ এলাকায়।

 

 

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৪ সালে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলায় ২০০৬ সালে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত কামালকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখে।

 

 

সবশেষে আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে গত ১ নভেম্বর তা নামঞ্জুর হয়। এ বিষয়ে সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকল আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাত ১১টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়। এ সময় কারাগারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন