Logo
Logo
×

আদালতপাড়া

আদালতপাড়ায় মহানগর বিএনপির লিফলেট বিতরণ

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৯:১৬ পিএম

আদালতপাড়ায় মহানগর বিএনপির লিফলেট বিতরণ
Swapno

 

আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সফল করতে আদালত পাড়ায় লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

 

 

সোমবার ৫ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে আইনজীবী ও সাধারণ মানুষের হাতে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

 

প্রচারণামূলক লিফলেট বিতরণ কালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী ১০ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, নির্বাচন কালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে জ্বালানী তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও আওয়ামী পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় গণসমাবেশ।

 

 

গণতন্ত্র পুনরুদ্ধারের এই গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এ গণসমাবেশ শান্তিপূর্ণ ভাবে করার জন্য ইতোমধ্যে সব প্রস্ততি গ্রহন করা হয়েছে। যেকোন মূল্যেই সমাবেশ সফল করা হবে। এই গণসমাবেশে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই নয় বরং দেশের আপামর জনগণও উপস্থিত থাকবেন।

 

 

সমাবেশে জনসম্পৃক্ততা বাড়াতে ও সমাবেশ সফল করতে আমাদের এই লিফলেট বিতরণ। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু বলেন, সব বাঁধা ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে আগামী ১০ ডিসেম্বর বিএনপি’র ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার অঙ্গীকার করেছেন দলের নেতাকর্মীরা।

 

 

দলীয় কর্মী ছাড়াও সরকারের দু:শাসনের যাতাকলে পিষ্ট সাধারণ মানুষও এতে যোগ দেবেন। এই গণসমাবেশের মধ্যদিয়ে এই অবৈধ সরকারের পতন ঘন্টা বেজে উঠবে। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও নতুন সরকার গঠন হবে।

 

 

এসময় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, কার্যকরী সদস্য এড.রফিক আহমেদ, আহবায়ক কমিটির সদস্য ডা.মজিবুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু। আরও উপস্থিত ছিলেন, এড.এইচ এম আনোয়ার প্রধান, এড.আবুল কালাম আজাদ জাকির, এড.ওমর ফারুক নয়ন, এড.মাহমুদুল হক আলমগীর, এড.সুমন সহ প্রমুখ। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন