Logo
Logo
×

আদালতপাড়া

ভুয়া আইনজীবী পরিচয়ে প্রতারক রেহেনা গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০৯:২৬ পিএম

ভুয়া আইনজীবী পরিচয়ে প্রতারক রেহেনা গ্রেপ্তার
Swapno

 

কখনো আইনজীবি, কখনো মানবাধিকার কর্মী আবার সামজিক সেবা মুলক সংগঠনের কর্মী পরিচয়ে বিভিন্ন ভাবে প্রতারনা করে থাকেন ফতুল্লা সস্তাপুর এলাকার বাসিন্দা আলোচিত ফেরদৌসি আক্তার রেহেনা। তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

 

 

বুধবার আদালত পাড়া ভুয়া আইনজীবি পরিচয় দেয়ায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বুধবার নারায়ণগঞ্জ আদালত পাড়ায় নিজেকে আইনজীবী পরিচয়ে এক নারীর সাথে প্রতারণাসহ ওই নারীকে নির্যাতনের অভিযোগে রেহেনাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি এডভোকেট সুইটি ইয়াসমিন। তিনি জানান, আমরা জানতে পেরেছি বিভিন্ন সময় রেহেনা নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে মানুষের কাছে প্রতারণা করে আসছে। আজ তাকে হাতে নাতে ধরে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।

 

 

সে নিজেকে আইনজীবী পরিচয়ে একজন নারীর সাথে প্রতারণা করেছে। ওই নারী প্রতিবাদ করায় তার উপর নির্যাতন করে। তিনি বলেন, ওই মহিলা লিগ্যাল এইড অফিসে সহযোগিতা চাইলে তখন আমাকে মামলাটি পরিচালনা করার জন্য অনুরোধ জানান। পরে আমি মামলাটি পরিচালনার দায়িত্ব নেই।

 

 


এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. হাসান ফেরদৌস জুয়েল এবং সাধারণ সম্পাদক রবিউল আমিন রনি আদালত পাড়ায় টাউট ও প্রতারবক সরাতে কাজ করে যাচ্ছে।

 

 

এ খবর জানতে পেরে তারা এসে সহযোগীতা করায় আজ আর পালাতে পারেনি। পরে লিগ্যাল অ্যাডের জজ স্যার মুক্তা মন্ডল নিজে পুলিশ কল করলে সি এস আই জেলার বড় অফিসার আসাদ সাহেব ৫৪ ধারায়  জেলে পাঠায় দিয়েছে তাকে।

 

 


প্রসঙ্গত, এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। এমনকি সামাজিক যোগযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলায় অভিযুক্ত হন তিনি। এ ছাড়াও রেহেনার অন্যতম সহযোগী বহুমুখী প্রতারণার মূলহোতা প্রদীপ চন্দ্র বর্মণ (৩৫) সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই বের হতে শুরু হয় তার থলের বিড়াল।

 

 

নিজেকে আলোচনায় আনতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আসামীও হয়েছেন। তাছাড়া রেহেনার বিরুদ্ধে ধর্মগঞ্জের হাবিব নামে এক ব্যক্তিকে নারী দিয়ে ব্ল্যাকমেইলিং করার অভিযোগ রয়েছে। ওই সময় তার কাছ থেকে হাতিয়ে নিযেছে ৩১ হাজার ২০০ টাকা ও মোবাইল সেট। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী তুলেন এলাকাবাসি।

 

 


কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ভুয়া আইনজীবি পরিচয় দেয়ায় মহিলা আইনজীবিরা ফেরদৌসি আক্তার রেহেনাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞা আদালতে প্রেরণ করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন