Logo
Logo
×

আদালতপাড়া

সাক্ষ্যদিতে না আসায় তিন পুলিশ কর্মকর্তার বেতন আটকে রাখার নির্দেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৫:৩৫ পিএম

সাক্ষ্যদিতে না আসায় তিন পুলিশ কর্মকর্তার বেতন আটকে রাখার নির্দেশ
Swapno

 

 

মাদক মামলায় সাক্ষ্য না দেয়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) ৩ সদস্যকে কেন সাজা প্রদান করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। একই সাথে আদালতের ইস্যুকৃত কোর্ট সার্টিফিকেট সংশ্লিষ্ট শাখায় জমা না দেওয়া পর্যন্ত বেতন আটকে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

১১ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালত এ আদেশ প্রদান করেন। আগামী ২০২৩ সালের ১১ জানুয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে ও সাক্ষ্য প্রদানের দিন ধার্য করা হয়েছে।

 

 

এর সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর (ব্যক্তিগত সহকারী) সাইফুল মীর। পুলিশ সদস্যরা হলো- এসআই মো. আশরাফুল ইসলাম, বিষ্ণ পদ বালা ও এসআই মো. মিজানুর রহমান। তারা সকলেই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবিতে) ছিলেন।

 

 

সাইফুল মীর বলেন, স্বাক্ষীদের প্রতি আদালত থেকে বারবার সমন দিয়েছেন। সমন ইস্যু করা হলেও স্বাক্ষীগণ উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করে নাই বা কোন রূপ পদক্ষেপ নেন নাই। যা আদালতের আদেশ অবমাননার সামিল বলে বিবেচনা করেছে।

 

 

তাই আদালত আগামী ১১ জানয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলেছেন এবং স্বাক্ষ্য প্রদানের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আদালতের ইস্যুকৃত কোর্ট সার্টিফিকেট সংশ্লিষ্ট শাখায় জমা না দেওয়া পর্যন্ত সাক্ষীর বেতন আটকে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৭ ডিসেম্বর  রাত ৮টা ১৫ মিনিটে চানমারিতে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ মুক্তি নামের এক নারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় অনুযায়ী মামলা দায়ের করেন ডিবির এসআই মো. আশরাফুল ইসলাম।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন