স্কুল ছাত্র সানী হত্যায় এক দিনের রিমাণ্ডে জাকির
কোর্ট রিপোর্টার
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৭:৩৭ পিএম
রূপগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্র সানী হত্যায় এজাহারভুক্ত হাজতী আসামী জাকারিয়া ওরফে জাকিরকে (২২) এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার (১৯ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এ আদেশ দেন। জাকারিয়া ওরফে জাকির বরগুনা জেলার কালিকাবাড়ি এলাকার মনু হাওলাদারের ছেলে। এর আগে সকালে তাকে আদালতে হাজির করা হলে ডিবি পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
আদালত সূত্রে জানা যায়, রিমান্ডকৃত আসামীসহ অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজশে গেল বছরের ৩ আগস্ট বে-আইনী জনতাবদ্ধে ভিকটিম সানীকে পথরোধপূর্বক দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মো. মিল্লাত হোসেন (৪৩) বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এস.এ/জেসি


