বন্ধুর পরকীয়া প্রেমিকারশাশুড়ি হত্যা মামলার ফাঁসির আসামী গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৭:৫০ পিএম
বন্ধুর পরকীয়া প্রেমিকার শাশুড়িকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্প অধ্যুষিত নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২০ ডিসেম্বর প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এর আগে ১৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নাজিম উদ্দিন (৪৯)।
সে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার কালীবৃত্তি নতুন বাড়ীর শাহজাহান খাঁর ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ধুর পরকীয়া প্রেমিকার শাশুড়ীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ২০১৬ সালের ওই হত্যার ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা হয়। এরপর ৫ মাস জেলখেটে ২০১৭ সালে জামিনে বের হয়ে দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করেছ। র্যাব-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মো. নাজিম উদ্দিনকে ফতুল্লা থেকে গ্রেপ্তার করেন।
এস.এ/জেসি


