Logo
Logo
×

আদালতপাড়া

আইনজীবী সমিতিকে একটি পরিবার কুক্ষিগত করে রেখেছে : সাখাওয়াত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৬:২৭ পিএম

আইনজীবী সমিতিকে একটি পরিবার কুক্ষিগত করে রেখেছে : সাখাওয়াত
Swapno



নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের আইনজীবী সমিতিকে একটি পরিবার কুক্ষিগত করে রেখেছে। কোনো দলের না বরং একটি পরিবারের কুক্ষিগত এই আইনজীবী সমিতি।

 

 

এখানে সাধারণ আইনজীবীদের কোনো অধিকার নেই। আজ আইনজীবী সমিতি ব্যক্তির স্বার্থে ব্যবহার হয়, আইনজীবীদের স্বার্থে ব্যবহার হয়না। আইনজীবী সমিতির নির্বাচন গত ৫ বছর যাবত কলুষিত করে ফেলা হয়েছে।

 

 

সেলিম ওসমান বার ভবনের সামনে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা আাইনজীবী সমিতি নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন আইনজীবী ফোরামের আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি বলেন, গত কয়েকটি নির্বাচনে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তা সম্পূর্ন পারিবারিক ও দলীয় নির্বাচন কমিশন ছিলো। পিপি জিপি আর উপজেলা চেয়ারম্যানদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করে আইনজীবীদের অধিকার হরণ করা হয়েছে। আমরা আর এ ধরনের বিতর্কিত নির্বাচন কমিশন মানবো না।

 

 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের আইনজীবীরা আজ সোচ্চার। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সবাই আজ ঐক্যবদ্ধ। আগামী ৯ জানুয়াারি যে এজিএম হবে সেখানে সকলের মতামতের ভিত্তিতে একটি নিরপেক্ষ গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে।

 

 

তা নাহলে আপনারা জোর করে নির্বাচন করতে পারবেন কিন্তু তাতে সাধারণ আইনজীবীদের অংশগ্রহন থাকবে না। বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে আমরা কোনো নির্বাচনে অংশ নেবোনা।

 

 

আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক হান্টু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নয়ন, এড. নুর বাঁধন প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন