Logo
Logo
×

আদালতপাড়া

শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৮:৩৪ পিএম

শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
Swapno



নারায়ণগঞ্জে ৬ বছর পর শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। ৫ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামীর নাম দুলাল হোসেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. ফরহাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ২০১৬ সালের ৩ মার্চ বেলা সাড়ে ১২টায় সদর থানার আল আমির রোড শহীদ নগর ডিয়ারা শুকুমপট্রি মালেক সাহেবের বাড়ির আসামী দুলাল হোসেনের ঘরে ভিকটিম শিশুকে ধর্ষণ করে। পরে ভিকটিমের বাবা এর একদিন পর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালতে মামলার বিচার শুরু হয়। আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষনা করলেন।

 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট রকিব জানান, রায় ঘোষনার সময় আসামী আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন