Logo
Logo
×

আদালতপাড়া

বার নির্বাচনে আদালতপাড়া মিছিলও স্লোগানে গরম করলেন নব গঠিত ছাত্রদল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৮:১৬ পিএম

বার নির্বাচনে আদালতপাড়া মিছিলও স্লোগানে গরম করলেন নব গঠিত ছাত্রদল
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পক্ষে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনি ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ আহম্মেদের নেতৃত্বে নব-নির্বাচিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা হাজারো নেতাকর্মী নিয়ে মিছিল ও স্লোগানের মাধ্যমে গরম করে তুলে আদালতপাড়া। গতকাল (৩০ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আদালতপাড়ায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আদালতপাড়ায় অবস্থান নিয়ে শাহিন-আনোয়ার পরিষদ সবার সেরা পরিষদ ও খালেদা জিয়ার মুক্তির দাবির স্লোগাণে মুখর হয়ে উঠেছিল আদালতপাড়া প্রাঙ্গণ। প্রায় ৪০ মিনিট যাবৎ জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে উত্তপ্ত ছিল আদালতপাড়া ও তার আশপাশের এলাকা।

 

সে সময় মিছিলে উপস্থিত ছিলেন, নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূইয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, সহ-সভাপতি আতা ই রাব্বি, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভূইঁয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন আরো উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদার, সিনিয়র সহ সভাপতি শাহাজাদা রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, যুগ্ম সম্পাদক ওসমান প্রীতম, সাংগঠনিক সম্পাদক রাসেলসহ প্রমুখ। 

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন