কিশোরীকে অপহরণের পর ধর্ষণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
কোর্ট রিপোর্টার
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৫ পিএম
রূপগঞ্জে এক কিশোরীকে অপহরণের পর অন্যত্র নিয়ে ধর্ষণ ও মুক্তিপণ আদায়ের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন-জাফর ইসলাম রিজভী (৩৬) ও সজিব ভূইয়া বাবু (৩৬)। মঙ্গলবার (৩১ জানুয়ারী) নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামীদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এড. রকিবউদ্দিন আহমেদ।
মামলার নথিসূত্রে পিপি রকিবউদ্দিন আহমেদ জানান, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টা হতে রাত ১০টার যেকোন সময়ে রূপগঞ্জ থানার পূবেরগাঁও এলাকা থেকে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে আসামীরা ধর্ষণ করে এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর তিনদিন পর কাঁচপুর এলাকা থেকে ভিকটিমসহ সাজাপ্রাপ্তদের গ্রেপ্তার করে র্যাব-১১। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ২০১২ সালের ১৩ নভেম্বর রূপগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। মামলাটি বিচারাধীন অবস্থায় বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ ৫ জন সাক্ষী দেন।
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায়ে অপহরণের পর অন্যত্র নিয়ে ধর্ষণ ও মুক্তিপণ আদায়ে সজিব ভূইয়া বাবুকে যাবজ্জীবন ও জাফর ইসলাম রিজভীকে মুক্তিপণ আদায়ে সহায়তা করায় যাবজ্জীবন সাঁজা প্রদান করে রায় ঘোষণা করেন।
এস.এ/জেসি


