সেলিম ওসমানের সাথে নবনির্বাচিত আইনজীবী সমিতির প্যানেলের স্বাক্ষাৎ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৪ পিএম
# বারভবনের তৃতীয় তলার জন্য সেলিম ওসমানের প্রতিশ্রুত ১ কোটি ২০ লাখ টাকা প্রদান
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও তার সহধর্মিনী নাসরিন ওসমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুয়েল-মোহসীন পরিষদের নির্বাচিত ১৬ আইনজীবী।
এসময় সাংসদ সহধর্মিনীর হাত থেকে বার ভবনের তৃতীয় তলা নির্মাণে সেলিম ওসমানের প্রতিশ্রুত আরও ৩০ লাখ টাকার চেক গ্রহণ করেন আইনজীবীরা। ইতিমধ্যে ঘোষিত ১ কোটি ২০ লাখ টাকার পুরোটায় প্রদান করেন সেলিম ওসমান। সেলিম ওসমান এই পর্যন্ত নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ভবন নির্মাণে সর্বমোট ৪ কোটি ৩৬ লাখ টাকা প্রদান করেছেন।
ফতুল্লার দাপায় সেলিম ওসমানের ব্যবসায়িক প্রতিষ্ঠান উইজডমে ২ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক এড. মোহসীন মিয়ার নেতৃত্বে আইনজীবীরা এ শুভেচ্ছা জানান। এসময় সেলিম ওসমান বার ভবনের উন্নয়নে সকলকে একসাথে কাজ ও নতুন আইনজীবীদের অগ্রাধীকার দেয়ার আহ্বান জানান।
সেলিম ওসমান নব-নির্বাচিত কমিটিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সম্মিলিত পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১৭ টি পদের ১৬টিতে বিজয়ী হন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সম্মিলিত পরিষদ।
আর একটিতে বিজয়ী হন সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। জয় পরাজয়ে এবার ভোটের ব্যবধান ছিলো প্রায় দ্বিগুণ। এন.এইচ/জেসি


