Logo
Logo
×

আদালতপাড়া

আইনজীবী সমিতির সভাপতি জুয়েলের স্ত্রী এড. রিতার মৃত্যুতে শোক সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৮:৫৯ পিএম

আইনজীবী সমিতির সভাপতি জুয়েলের স্ত্রী এড. রিতার মৃত্যুতে শোক সভা
Swapno


নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সহধর্মীনি এড. সৈয়দা ওয়াহিদা আহমেদ রিতার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির আয়োজনে রোববার (২ এপ্রিল) বেলা ১২টায় সেলিম ওসমান বার ভবনের নিচতলায় এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এড. মোহসীন মিয়া।  শোক সভায় হাসান ফেরদৌস জুয়েল বলেন, কখনো ভাবিনি সভাপতির দায়িত্ব থাকা অবস্থায় নিজ স্ত্রীর মৃত্যুর শোক সভায় সভাপতিত্ব করবো। আজকে শোকসভায় আপনারা যেভাবে আমার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখালেন আমি সারাজীবন আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। আপনারা আমার স্ত্রীর জন্য দোয়া করবেন।

 

 

শোক সভায় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতিরি সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বারের সাবেক আইনজীবী নেতা এড. খোকন সাহা, সাবেক নারী সংসদ হোসনে আরা বাবলী। 

 

 

জেলা আদালতের রাষ্টপ্রক্ষের আইনজীবী (পিপি) এড. মনিরুজ্জামান বুলবুল,  সাবেক পিপি এড. ওয়াজেদ আলী খোকন, নারী শিশু আদালতের পিপি এড. রকিবুদ্দিন রকিব, বারের সহ-সভাপতি রবিউল আমিন রনি, সাবেক সাধারন সম্পাদক এড. মাহাবুবুর রহমানসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সিনিয়র জুনিয়র আইনজীবীরা।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন