Logo
Logo
×

আদালতপাড়া

সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:০০ এএম

সাবেক মেয়র আইভীর  জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী

Swapno

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আইভীর জামিনের আবেদনটি নামঞ্জুর করেন।


২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগ করা হলে আগুনে পুঁড়ে মারা যান ডাচ্ বাংলা ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রী সেলিম মণ্ডল সহ তিন শ্রমিক। এ ঘটনায় গত বছরের ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতের আবেদন করে পুলিশ।


এ নিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। তবে ৫ টি মামলায় ইতিমধ্যে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন।


উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনী। এর পর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।


আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, এজাহারে আইভীর নাম না থাকলেও ঘটনার ১১ মাস পর তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি এবং জামিন পাওয়ার পরদিনই তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন