Logo
Logo
×

বিচিত্র সংবাদ

শাহ আলমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবকদলের অংশগ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০২:২৬ পিএম

শাহ আলমের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবকদলের অংশগ্রহণ
Swapno



কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জি এস শাহ আলমের নেতৃত্বে বিশাল শো-ডাউনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

 

শনিবার (১ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাইনবোর্ডস্থ পাসপোর্ট অফিসের সামনে বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি এই অবস্থান কর্মসূচি পালন করেন।

 

 

 

এসময়ে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জি এস শাহ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

 

এ সময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জি এস শাহ আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, নূর আহমেদ ভূইয়া সোহেল, মো. রুবেল হোসেন, মাসুদ রানা, রুবেল কিবরিয়া, হামিদুর রহমান সুমন, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবকদল নেতা আবু মোরশেদ মোল্লা, ডালিম শিকদার প্রমুখ। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এন.হুসেইন/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন